ads

শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ২৩, ২০১৬ ১:২২ অপরাহ্ণ

Sherpur Rab Picস্টাফ রিপোর্টার : শেরপুরে ৪৮৫ পিস ইয়াবাসহ শিপন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২২ জানুয়ারি শুক্রবার রাতে র‌্যাব-১৪’র একটি দল সদর উপজেলার মুন্সীরচর মহলধারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে স্থানীয় বাক্কি মিয়ার ছেলে। শনিবার সকালে মাদক আইনে নিয়মিত মামলাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার মুন্সীরচর মহলধারপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে ৪৮৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৮ হাজার ২শ টাকাসহ গ্রেফতার করে। এছাড়া আশেপাশের এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ১টি করে রামদা, বল্লম ও ফালা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, শিপন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads