ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনঅবহিতকরণ এক সভা স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি শনিবার দুপুরে ঢাকা তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা তথ্য কমিশনের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব মোঃ মুহিবুল হোসেইন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের উপ-পরিচালক প্রশাসন মোঃ আবুল হাসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জিয়াউল হক, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শালচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-উর-রশিদ। সভায় প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




