ads

মঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০১৬ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় ৩ স্কুলছাত্র নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৬ ৩:২০ অপরাহ্ণ

Sherpur Pic 1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের ৩ স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় দোষিদের শাস্তি ও ‘নিরাপদ সড়ক চাই’ এর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, বিশ্ব মানবাধিকার সংস্থা ও স্থানীয় এলাকাবাসী। ১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দর সড়কের চারআলী এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ব মানবাধিকার সংস্থার সদস্য তালুকদার রোজী সিদ্দিকী, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। বক্তারা ঘাতক ট্রাক চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের জামাল, রাজন ও নজরুল নামের দশম শ্রেণির ৩ স্কুলছাত্র ভাড়া করা একটি মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী শহরে যাওয়ার পথে স্থল বন্দর সড়কের নয়াবিল এলাকায় দাঁড়ানো অবস্থায় একটি খালি ট্রাক বিপরীত দিক থেকে বেপরোয়া চালিয়ে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

Need Ads
error: কপি হবে না!