ads

মঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় ইউএনও অফিসের কর্মচারী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৬ ৩:০০ অপরাহ্ণ

Road accident 2ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক সরকারি কর্মচারী নিহত হয়েছে। ১৮ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শেরপুর-ঝিনাইগাতী সড়কের উপজেলার কয়ারোড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ঝিনাইগাতী উপজেলা ইউএনও অফিসের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় অফিসের কাজ শেষে মোটর সাইকেলযোগে তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর দড়িপাড়া যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নেভি কোম্পানীর একটি পিকআপের চাপায় গুরুতরভাবে আহত হয়। মুমূর্ষ অবস্থায় আবুল কালাম আজাদকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads