শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস জানুয়ারী উপলক্ষে ১৭ জানুয়ারি রবিবার উপজেলা হল রুম সোমেশ্বরীতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী উপজেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে ইউএনও হাবিবা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, ওসি তদন্ত আবুল কালাম আজাদ, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান আজহার আলী মাষ্টার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক রহুল আমীন, পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, মাদকাশক্তি চিকিৎসা সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রের পরিচালক মেহের খান অপু ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মঞ্জুরুল ইসলাম প্রমূখ।




