শ্যামলবাংলা ডেস্ক : সন্ত্রাসবাদের বিপক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছে।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সভায় সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। ১৯৩টি দেশের প্রতিনিধিদের নিয়ে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল এ সভার আয়োজন করে।
সভায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন চরমপন্থা দমনে ২২ পৃষ্ঠার সুনির্দিষ্ট কর্মকৌশল প্রস্তাব করেন। প্রস্তাবে মহাসচিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং ‘মানবতার শত্রু’ হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরে এর মোকাবেলায় নারী, সুশীল সমাজ, ধর্মীয় ও স্থানীয় সরকার নেতৃবৃন্দ, তৃণমূল সদস্য এবং গণমাধ্যমের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।




