ads

শনিবার , ১৬ জানুয়ারি ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ১৬, ২০১৬ ৫:১২ অপরাহ্ণ

Mymensingh-Pic-01ময়মনসিংহ প্রতিনিধি : জেলার গৌরীপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ১৫ জন আহত হয়েছেন। উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুরের পশ্চিমপাড়া এলাকায় ১৬ জানুয়ারি শনিবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে গৌরীপুর উপজেলার মুকুলীয়া গ্রামের ফজলুল হকের স্ত্রী ফাতেমা (২২) নামে একজনের নাম-পরিচয় জানা গেছে। অপর দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
আহতরা হলেন— রুবেল মিয়া (৩৩), স্বপন মিয়া (৩৬), আক্তার (২৩) তানিয়া (২২), আজিজুর রহামন (৪৫), আবু তাহের (৪৮), আব্দুর রাজ্জাক (৫০), আব্দুল আজিজ (৩৫), সোহেল মিয়া (২৫), ফজুলল করিম (৩৫), মাহমুদুল হাসানসহ ১৫ জন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোরশেদ জানান, ময়মনসিংহ থেকে শ্যামল ছায়া পরিবহনের একটি বাস কিশোরগঞ্জ যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন। এ ছাড়া আহত হন ১৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads