স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পর্যটন কেন্দ্র গজনী অবকাশ কেন্দ্রের পাহাড় থেকে অভিনব কায়দায় ছিনতাই কালে হাতে নাতে দুই ছিনতাইকারী কে আটক করেছে পুলিশ । আজ ১৫ জানুয়ারী শুক্রবার দুপুরে পুলিশ তাদের আটক করে । আটককৃতরা হলো প্বার্শবর্তী জামালপুর জেলার লাঙ্গলজোড়া মধ্যপাড়ার মো: সিদ্দিক মিয়ার ছেলে শাকিল (২০) ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে জামিনুল শেখ (২৪)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, র্দীঘদিন থেকেই আমাদের কাছে খবর ছিল বাইরে থেকে পর্যটক বেশে বেড়াতে এসে কতিপয় দৃস্কৃতিকারী ছিনতাই করে থাকে তারই প্রেেিত আজ আমাদের পুলিশের ৬ সদস্যের একটি টিম পযর্টক সেঁজে গভীর বনে টহলে থাকে । একপর্যায়ে আটককৃত ২ জন সহ অন্যান্যরা পর্যটন বেশি পুলিশ টিমের উপর আক্রমন করলে পুলিশ গুলি ছুড়ে এবং আহত অবস্থায় এসআই খোকন চন্দ্র সরকার ও সঙ্গীয় ফোর্স এ দুইজনকে আটক করে । আটককৃতদের কাছ থেকে ২টি মোবাইল, ২টি কালো মুখোশ, ১টি ছোড়া,৪০ গ্রাম গাজা রিমোট,দিয়াশলাই উদ্ধার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গজনী অবকাশে সর্তক নজরদারী রয়েছে, পর্যটকগণ নির্বিঘে চলাচল করবেন,বেড়াবেন, তাতে ভয়ের কোন কারণ নেই।




