ads

মঙ্গলবার , ১২ জানুয়ারি ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভূয়া কমিটি দিয়ে চলছে মাদ্রাসা : শিক্ষা ব্যবস্থা ব্যাহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ১২, ২০১৬ ৫:০০ অপরাহ্ণ

Sherpur- 2ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ভূয়া ম্যানেজিং কমিটি দিয়ে মাদ্রাসা পরিচালনার অভিযোগ উঠেছে। এ অভিযোগ দাতা ও অভিভাবক সদস্যদের। এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু এ অভিযোগ কোন কাজে আসছে না। ভূয়া কমিটি দিয়েই মাদ্রাসা সুপার প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। ফলে এ প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অভিযোগে প্রকাশ, এ মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ আনোয়ার হোসেন নামে তার মনোনীত ব্যক্তিকে ম্যানেজিং কমিটির সভাপতি করে গত ৬ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের অনুমতির জন্য প্রেরণ করেন। বিষয়টি ফাঁস হয়ে গেলে গত ৬ নভেম্বর এলাকাবাসী ওই কমিটি বাতিলের দাবীতে শিক্ষা বোর্ডে একটি অভিযোগ পত্র প্রেরণ করেন। এলাকাবাসীর অভিযোগ মাদ্রাসা সুপার আবুল কালাম আজাদ ওই ভূয়া কমিটি মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমতি দেয় মর্মে প্রচার করে তা দিয়েই মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন। এতে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এ কমিটি বাতিলের দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবর পুনরায় লিখিত অভিযোগও দাখিল করা হয়। অভিযোগকারীরা অবিলম্বে এ ভূয়া কমিটি বাতিলের দাবী জানিয়েছেন। মাদ্রাসা সুপার আবুল কালাম আজাদ বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন সাথে কথা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

Need Ads