স্টাফ রিপোর্টার : শেরপুরে রাতের আঁধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন করলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। ১০ জানুয়ারি রবিবার রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত শহরের নবীনগর বাসস্ট্যান্ড, বাগরাকসা বাস টার্মিনাল, চাপাতলি, খোয়ারপাড় মোড়, নিউমার্কেট, গরুহাটি, চকপাঠক, অষ্টমীতলাসহ বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের মাঝে ৭৫টি কম্বল বিতরন করা হয়। ওইসময় এনডিসি অভিষেক দাস ও কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তার সাথে ছিলেন।
এনডিসি অভিষেক দাস জানান, রবিবার রাতে শহরের ভাসমান ছিন্নমুল মানুষের মাঝে জেলা প্রশাসক নিজে ঘুরে ঘুরে ৭৫ টি কম্বল বিতরন করেন। এছাড়া এদিন জেলা প্রশাসক দিনের বেলায় দুঃস্থ্য, গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে আরও ১৭৫ টি কম্বল বিতরণ করেন। ওইসব কম্বল বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে বিতরনের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দেওয়া হয়েছিলো।




