স্টাফ রিপোর্টার : শেরপুরে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ছাত্রলীগ। ৪ জানুয়ারি সোমবার দুপুরে শহরের পৌর টাউন হলে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কাটা হয়। ওইসময় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম সম্রাট, শহর ছাত্রলীগের সভাপতি মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, ওয়াসিম সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে, রাত বারোটা এক মিনিটে শহরের চকবাজার এলাকার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর আরেকটি কেক কাটে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নূরানী মনি। অন্যান্যের মধ্যে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ছায়েদুল ইসলাম শাওন, সাধারন সম্পাদক বাবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।




