শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, দি ফারমার্স ব্যাংক লিঃ এর নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে ফের অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শনিবার দুপুরে শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন শেরপুর প্রেস কাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী লাল, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক প্রমূখ। বক্তারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বাবুল চিশতির অবদানের কথা তুলে ধরে তার বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ওইসময় স্থানীয় ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




