মো. মোশারফ হোসেন,নকলা (শেরপুর) : শেরপুরের নকলা পৌরপিতার আসন উদ্ধার করল আওয়ামীলীগ। পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মো.হফিজুর রহমান লিটন নৌকা প্রতীকে ৭ হাজার ৭০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নূরে আলম সিদ্দিক উৎপল জগ প্রতীকে ৫ হাজার ১২৩ ভোট পেয়েছেন। বিএনপির মনোনিত প্রার্থী গত মেয়াদের মেয়র মোখলেছুর রহমান তারা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫৪ ভোট।
সংরতি মহিলা কাউন্সিলর পদে নির্বচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে মোছা: হালিমা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে রহিমা এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে মোছা: রুপালী বেগম। ১ হতে ৯নং ওয়ার্ড পর্যন্ত সাধারন কউন্সিলর হিসেবে নির্বাচিতরা হলেন যথাক্রমে মো.ছায়েদুর রহমান, মো.জরিপ হোসেন, মো.ফিরোজ মিয়া, মো.হাবুল উদ্দিন, মো. শফিকুল হাসান রুবেল, মো. আব্দুল আউয়াল সেলিম, মো. ইয়াদ আলী, মো. নজরুল ইসলাম ও মো. ইন্তাজ আলী।




