ads

বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার মিশরে বন্ধ ‘ফ্রি বেসিকস’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ৩১, ২০১৫ ১২:৫৬ অপরাহ্ণ

Facebook's+Free+Basics+service+suspended+in+Egyptশ্যামলবাংলা ডেস্ক : মিশরে বন্ধ রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এর ‘ফ্রি বেসিকস’ সেবা। প্রয়োজনীয় অনুমোদনপত্র পুনঃনবায়ন না করায়, ৩০ ডিসেম্বর দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সেবাটি বন্ধ করে দেওয়া হয়। মিশরে ‘ফ্রি বেসিকস’ বর্তমানে বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
২০১৫ সালের অক্টোবর মাসে মিশরের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘আতিসালাত ইটিইএল.এডি’-এর সঙ্গে জোট বেঁধে দেশটিতে ‘ফ্রি বেসিকস’ সেবা চালু করেছিল ফেইসবুক।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মোবাইল সেবাদাতা আতিসালাত-কে শুধু দুই মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল, কোনো নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে নয়, মেয়াদ শেষ হওয়ার কারণেই সেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আতিসালাত-এর পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, তারা এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিবৃতি দেবে।
উন্নয়নশীল দেশগুলোয় ইন্টারনেট সেবা বঞ্চিত গ্রাহকদের কাছে বিনা খরচে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু করা হয়েছিল ফেইসবুকের ‘ফ্রি ইন্টারনেট’ কর্মসূচী। ‘ফ্রি ইন্টারনেট’ কর্মসূচীর আওতায় উন্নয়নশীল দেশের নাগরিকদের কাছে মোবাইল অপারেটরদের মাধ্যমে ফেইসবুক, উইকিপিডিয়াসহ নির্দিষ্ট কিছু সাইট বিনামূল্যে ব্রাউজ করার সুবিধা দেওয়া হয়।
শুনতে ইতিবাচক মনে হলেও, ওই প্রকল্প ‘নেট নিরপেক্ষতা’ বিরোধী বলে ইতোমধ্যেই জোরালো আপত্তি জানিয়েছেন প্রযুক্তি জগতের অনেকেই। কর্মসূচীর ব্যাপারে যাদের আপত্তি রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবক স্যার টিম বার্নাস লি। সমালোচকদের আপত্তির মুখে সম্প্রতি ভারতেও স্থগিত রাখা হয়েছে ফেইসবুকের ওই সেবা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads