ads

বুধবার , ৩০ ডিসেম্বর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাঠে নেমেছে ২৪৮ প্লাটুন বিজিবি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ৩০, ২০১৫ ৯:০০ পূর্বাহ্ণ

bgbশ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ২৪৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নেমেছেন। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব, এপিবিএন, আনসার, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের। এর মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্রে আইন-শৃংঙ্খলা বাহিনীর ২০ ও সাধারণ কেন্দ্রে ১৯ সদস্যের দল দায়িত্ব পালন করবে।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় নিরাপত্তার স্বার্থে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করে ভোটার ও দায়িত্বপ্রাপ্তদের ভেতরে ঢোকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৈধ অস্ত্র বহনের ক্ষেত্রেও সাত দিনের নিষেধাজ্ঞা রয়েছে।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ২৪৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নেমেছেন। রিজার্ভ রাখা হয়েছে আরও অন্তত ৫০ প্লাটুন বিজিবি সদস্যকে। নির্বাচনে মাঠে দায়িত্ব পালন করবেন ৫৪ হাজার ১৯৮ আনসার ও ভিডিপির সদস্য।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ওপর দায়িত্ব অনেক বেশি। অনেকে সেনা মোতায়েনের দাবি করলেও নির্বাচন কমিশন বারবার বলেছে, মাঠে বিজিবি সদস্যরা থাকবে। তাই যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হলে বিজিবি প্রতিহত করবে।’
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সমকালকে বলেন, ‘নির্বাচনে কোথাও হামলা বা বিশৃঙ্খলার শঙ্কা নেই। তার পরও নির্বাচনী এলাকাগুলোয় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র ঘিরে, টহলে ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সব রকমের প্রস্তুতিই নেওয়া হয়েছে।’
দেশের ২৩৪ পৌরসভায় বুধবার একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন হাজার ৫৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আগে থেকেই তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার থেকে অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। পুলিশ-র্যা বের পাশাপাশি ২২৯টি পৌরসভায় বিজিবি এবং উপকূলীয় ছয়টি পৌরসভায় কোস্টগার্ড দায়িত্ব পালন করবে। এ ছাড়া সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিন আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে।

Need Ads