ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায়ই রাজনীতি করতে হবে : সুরঞ্জিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ২২, ২০১৫ ৪:৫৪ অপরাহ্ণ

suronjitকক্সবাজার প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানকে মেনেই রাজনীতি করতে হবে। সোমবার রাতে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে গণতান্ত্রিক ও জনবান্ধব পন্থায় রাজনীতি করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বোমা মেরে মানুষ পোড়াবেন আর রাজনীতির নামে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে আস্ফালন করবেন, তা দেশের মানুষ মেনে নেবে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও সংবিধানের প্রশ্নে কাউকে এক চুলও ছাড় দেয়া হবে না। কাউকে ক্ষমতায় যেতে হলেই এসব মেনে রাজনীতি ও নির্বাচন করতে হবে।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল প্রমুখ।

Need Ads