ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর তিনানী বাজারে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ২২, ২০১৫ ২:১৮ পূর্বাহ্ণ

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে ১৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল কুদ্দুস হাতিবান্দা পাগলারপাড় গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, কিছুদিন পূর্বে আব্দুল কুদ্দুস গংরা ইব্রাহীম নামে এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এরপর শুক্রবার দুপুরে পঙ্গু ইব্রাহীমের বড় ভাই রফিকুল ইসলামকেও তিনানী বাজারে মারপিট করে আব্দুল কুদ্দুস। এ খবর পেয়ে রফিকুলের লোকজন এসে আব্দুল কুদ্দুসকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে মুমুর্ষ অবস্থায় আব্দুল কুদ্দুসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে, আব্দুল কুদ্দুসের নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পরে মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসী জানায়, হাতিবান্দা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রুপ ও একই গ্রামের আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলা-মোকাদ্দমা চলছিল।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুর্বশত্র“তার জের ধরে দুই গ্র“পের সংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনানীর আব্দুল কুদ্দুস মারা যান। স্থানীয় দুই গ্র“পের মধ্যে দীর্ঘদিন যাবত সংঘর্ষসহ মামলা মোকদ্দমা চলে আসছিল। এ ঘটনায় নিহতের পরিবারের প থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads