ads

শনিবার , ৫ ডিসেম্বর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে রিভলবারসহ দুই যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ৫, ২০১৫ ৯:২৪ অপরাহ্ণ

nalitabari Pic 5.12.15নালিতাবাড়ী প্রতিনিধি : নালিতাবাড়ীতে ভারতীয় একটি ৬ বোরের রিভলবারসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৫ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর-বনকুড়া বেইলি ব্রীজের পুর্ব পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নকলা উপজেলার বানের্শ্বদী খন্দকারপাড়া গ্রামের মৃত হাসেন আলীর পুত্র শাহ আলম (৩৫) ও একই গ্রামের মৃত হামিদ আলীর পুত্র মুখলেছুর রহমান (৩৭)।
পুলিশের এসআই আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত দুই যুবক রিভলবারসহ একটি ডায়িং ১০০ সিসি মোটরসাইকেলযোগে নকলার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি তদন্ত আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads