ads

বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০১৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ৩, ২০১৫ ২:১৪ অপরাহ্ণ

Sherpur Jhinaigati Picস্টাফ রিপোর্টার : শেরপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যেগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাজাহান মিয়া।

Shamol Bangla Ads

এদিকে ঝিনাইগাতী উপজেলায় পিদিম ফাউন্ডেশন’র ইসিডি প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, অধ্যাপক আলহাজ্ব আবুল হাসেম, পিদিম ফাউন্ডেশনের ব্যবস্থাপক সুকান্ত কুমার দাস, প্রতিবন্ধী প্রতিনিধি আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রেস কাব সভাপতি খোরশেদ আলম, শিক্ষক বদরুদ্দোজা নাসিম, সেলিনা খাতুন, নন্দিনী কোচ, শাহনাজ পারভীন প্রমুখ।

Need Ads