ads

বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর ২০১৫ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩, ২০১৫ ৫:০০ অপরাহ্ণ

Bang+Women+in+Finalশ্যামলবাংলা স্পোর্টস : ফারজানা হক ও রুমানা আহমেদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে হারিয়ে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে পৌঁছতে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ৩১ রান হারায় জাহানারা আলমের দল। আগামী শনিবার ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমি-ফাইনালে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে আইরিশরা। ফাইনালের দুই দল খেলবে বিশ্বকাপে।
ব্যাংককের টের্দথাই ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান করে বাংলাদেশ। ১০ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ লড়াইয়ের পুঁজি গড়ে ফারজানা ও শারমিন আক্তারের ব্যাটে। চতুর্থ উইকেটে এই দুই জন উপহার দেন ৫১ রানের চমৎকার এক জুটি। শারমিন আক্তারের (২২) রান আউটে ভাঙে ১০.২ ওভার স্থায়ী জুটি। শেষ ওভারে রান আউট হওয়ার আগে সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা। তার ৪৩ বলের ইনিংসটি চারটি চার সমৃদ্ধ। ৯৪ রান করে তিনিই টুর্নামেন্টে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। শারমিন আক্তার-ফারজানা ছাড়া বাংলাদেশের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
জবাবে পাঁচ বল বাকি থাকতে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের দারুণ বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি কখনো জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। পেলাজিয়া মুজাজি (১০) ছাড়া জিম্বাবুয়ের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। অতিরিক্ত থেকেও ১০ রান পায় দলটি। ৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রুমানা। ১২ উইকেট নিয়ে এই লেগ স্পিনারই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে রয়েছেন। এছাড়া ফাহিমা খাতুন ও শায়লা শারমীন দুটি করে উইকেট নেন।
এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল সেই আসরের স্বাগতিক বাংলাদেশ। আয়োজক বলে বাংলাদেশকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads