ads

বুধবার , ২ ডিসেম্বর ২০১৫ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ পৌরসভায় মেয়র পদে আ’লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত : মাঠে নেই জাপা-জামায়াত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ডিসেম্বর ২, ২০১৫ ৩:৩৫ অপরাহ্ণ

Sherpur Pouro Candidate Pictureস্টাফ রিপোর্টার : শেরপুরের ৪ পৌরসভায় মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ৪টিতেই কয়েকদিন আগেই বিএনপি দলীয় একক প্রার্থী চূড়ান্ত করলেও ১ ডিসেম্বর মঙ্গলবার রাতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। চূড়ান্ত প্রার্থীরা হচ্ছেন শেরপুর পৌরসভায় সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (আওয়ামী লীগ) ও সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ (বিএনপি), নালিতাবাড়ী পৌরসভায় আবু বক্কর সিদ্দিক বাক্কার (আওয়ামী লীগ) ও বর্তমান মেয়র আনোয়ার হোসেন ভিপি (বিএনপি), নকলা পৌরসভায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন (আওয়ামী লীগ) ও বর্তমান মেয়র মোখলেসুর রহমান তারা (বিএনপি) এবং শ্রীবরদী পৌরসভায় মোঃ আবু সাইদ (আওয়ামী লীগ) ও বর্তমান মেয়র মোঃ আব্দুল হাকিম (বিএনপি)।
ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করলেও বুধবার দুপুর পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির কোন প্রার্থীই রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। বৃহস্পতিবার শেষ দিনেই স্ব-স্ব বলয়ে সীমিত আনুষ্ঠানিকতা শেষে তারা মনোনয়নপত্র দাখিল করবেন। অন্যদিকে আওয়ামী লীগে ৪ পৌরসভাতেই একাধিক প্রার্থী মনোনয়ন দৌড়ে তৎপর থাকলেও কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শেষ পর্যন্ত তাদের কেউ বিদ্রোহী প্রার্থী হচ্ছেন নাÑএমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে শেরপুর পৌরসভার বর্তমান মেয়র চূড়ান্ত দৌড়ে বাদ পড়ায় শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ তার বিদ্রোহী প্রার্থীতা ঘোষণার আশংকা করা হলেও বুধবার দুপুর পর্যন্ত পরিস্থিতি রয়েছে একেবারেই শান্ত।
এদিকে এবারই প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন হতে চললেও শেরপুরের ৪ পৌরসভাতেই মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতসহ অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী দেখা যাচ্ছে না। ফলে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যেই এবারের লড়াই সীমাবদ্ধ থাকছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে বৃহস্পতিবার তাদের প্রার্থীদের তরফ থেকে স্ব-স্ব এলাকায় মনোনয়নপত্র দাখিল করা হবে। একই কথা বলেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads