শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে ২৯ নভেম্বর রবিবার শেরপুরের শ্রীবরদীতে এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অরবিন্দ গোমেজের নেতৃত্বে সংস্থাটির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এডিপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিপি অর্থনৈতিক প্রকল্পের কর্মকর্তা হাফিজুর রহমান সোহাগ, স্পন্সর ম্যানেজার নয়ন চিসিম, স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা জেমস শিকদার ও বনানী চিসিম প্রমুখ।




