স্টাফ রিপোর্টার : শেরপুরে ৫ মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্তসহ ১০ ল টাকা জরিমানা দন্ড প্রাপ্ত সফিকুল ইসলাম লিটন নামে এক পলাতক আসামীকে জামালপুরের বকশীগঞ্জ থেকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
জানা যায়, শ্রীবরদী উপজেলার সাতানি মথুরাদি গ্রামের জনৈক চান মিয়ার ছেলে সফিকুল বিভিন্ন মামলায় আদালত ৭ বছরের জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা করে। বিচারাধীন অবস্থায় সে পালিয়ে ছিল। ১৫ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।




