ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দেবত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস জব্বার (৬৫) ১৪ নভেম্বর শনিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নাল্লিাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানায় উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির আব্দুল মান্নান, ওসি মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।




