মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সিলিং ফ্যানের সাথে ঝুলে আনন্দ চন্দ্র শীল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পৌর শহরের জোড়াব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। সে অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক আশুতোষ চন্দ্র শীলের ছেলে ছোট ছেলে।
জানা যায়, নকলা শহরের ফটোস্ট্যাট ও স্টুডিও ব্যবসায়ী আনন্দ চন্দ্র শীলের শয়ন কক্ষের দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় পরিবারের লোকজন ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আনন্দকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগেও সে রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।




