ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১১ নভেম্বর বুধবার যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যুবলীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, যুবলীগ নেতা মোঃ আবু তাহের, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ প্রমূখ।




