ads

বুধবার , ১১ নভেম্বর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিলিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূকম্পন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০১৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

chilieশ্যামলবাংলা ডেস্ক : চিলিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ৭টা ৫৪ মিনিট) ওই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির বন্দরনগরী কোকুইম্বো থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমের সমুদ্র তীরবর্তী অঞ্চলে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬ ছিল বলে জানিয়েছিল ইউএসজিএস। এদিকে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য, ওই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
চিলির ন্যাশনাল ইমারজেন্সি অফিস জানান, প্রাথমিকভাব হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
চিলি ভূকম্পন অঞ্চলে অবস্থিত। গত সেপ্টেম্বরে এ অঞ্চলে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পন হয়। যাতে ১৫ জনের মৃত্যু হয়। ঘরছাড়া হয় ১৬ হাজার মানুষ। ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাংশে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পন হয়। সূত্র: এএফপি

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads