শ্যামলবাংলা স্পোর্টস : উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন শচীন-শেবাগ। উল্টো দিক থেকে বল হাতে দৌড় শুরু করেছেন ওয়াসিম আকরাম। ২২ বলে ৫৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে শেবাগ আর শচীন ফিরলেন ২৭ রানে। চতুর্থ নম্বরে মাঠে নামলেন ব্রায়ান লারা। তবে ব্যর্থ তিনি। শেষ পর্যন্ত শচীনের দল এসে থামল ২০ ওভারে ১৪০ রানে।
১৪০ রান তাড়া করতে নেমে ১৭ ওভার ২ বলে জয় পায় শেন ওর্য়ানের দল। সর্বোচ্চ রান রিকি পন্টিংয়ের (অপরাজিত ৪৮)। বাইশ গজের নাটক শুরু হওয়ার আগে থেকে অবশ্য মাঠের বাইরের নাটকের কমতি ছিল না। লটারির মাধ্যমে টিমের খেলোয়ার বাছাই করা হয়।
অবসর নেওয়া সাবেক ক্রিকেটারদের নিয়ে দুই দলের জমজমাট অল স্টার টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠেছে শনিবার নিউইয়র্কের সিটি ফিল্ডে। এতে শচীন ব্লাস্টার্সের মুখোমুখি হয় ওয়ার্ন ওয়ারিয়রস।
সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে হিউস্টন ও লস অ্যাঞ্জেলসে। যথাক্রমে ১১ ও ১৪ নভেম্বরে।




