ads

শনিবার , ৭ নভেম্বর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবের প্রথম ৫ উইকেট

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ৭, ২০১৫ ১০:৪০ অপরাহ্ণ

sakib_bd-zim-odiশ্যামলবাংলা স্পোর্টস : ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট পেলেন সাকিব। অথচ টেস্টে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার! এর আগে বেশ কবারই পাঁচ উইকেটের একেবারে দ্বারেও পৌঁছে গিয়েছিলেন। ৬ বার ইনিংসে ৪ উইকেট পেলেও কেন জানি কাঙ্খিত সেই ‘ম্যাজিক ফিগার’ ছোঁয়া হচ্ছিল না তার।
অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন বাঁহাতি এ স্পিনার। নিজের দশম ওভারের পঞ্চম বলে পানিয়াঙ্গারাকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন তিনি। ৯ বছর আর ১৫৬টি ওয়ানডে পার করে এসে অতৃপ্তি ঘুচল সাকিবের।
আজ ব্যাটিংয়েও সাকিবের সূচনাটা ছিল দুর্দান্ত। জিম্বাবুয়ের পেসার মুজারবানির অফস্ট্যাম্পের বাইরের একটি শর্ট বল ব্যাকফুটে কাট করে চোখের পলকে সীমানাছাড়া করতে দেখে মনে হয়েছিল দিনটা বুঝি তার-ই। কিন্তু অতি আক্রমণাত্মক হতে গিয়ে স্ট্যাম্পিয়ের ফাঁদে পড়েন তিনি। তবে ব্যাটে না পারলেও বোলিংয়ে ঠিকই পুষিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।
জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও একটি অর্জনের খুব কাছাকাছি চলে এসেছেন সাকিব। আর মাত্র একটি উইকেট হলেই দেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। রেকর্ডটা এখন বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের। হয়তো সোমবারই মাইলফলকটা নিজের করে নেবেন সাকিব।
দেশের পক্ষে ১৫৩ ওয়ানডেতে রাজ্জাকের উইকেট ২০৭টি। আর ১৫৭ ম্যাচে সাকিবের ঝুলিতে এখন ২০৬ উইকেট। তাদের খুব কাছাকাছি আছেন মাশরাফি মুর্তজাও। তিনি ওয়ানডেতে দুইশ’ উইকেটের মাইলফলক শনিবারই স্পর্শ করেছেন। ১৫৬ ম্যাচে ‘নড়াইল এক্সপ্রেসের’ উইকেট ২০১টি।

Shamol Bangla Ads

বোলার ম্যাচ উইকেট সেরা
আবদুর রাজ্জাক ১৫৩ ২০৭ ৫/২৯
সাকিব আল হাসান ১৫৭ ২০৬ ৫/৪৭
মাশরাফি মুর্তজা ১৫৬ ২০১ ৬/২৬
মোহাম্মদ রফিক ১২৩ ১১৯ ৫/৪৭

আজ জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সূচনাটা কিন্তু ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে এসেছিল ৪০ রান। দু’দিন আগের প্রস্তুতি ম্যাচের সুখস্মৃতি কেবলই উঁকি দিতে শুরু করেছিল। তবে সাকিব বল হাতে নেওয়ার পরই অবসান ঘটে সব দুর্ভাবনার। জোড়া আঘাত করে প্রথমেই ঝামেলায় ফেলেন জিম্বাবুয়েকে। প্রথমে অরভিন-উইলিয়ামসসহ তিন উইকেট। এরপর শেষ দিকে আরও দুই উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেটের স্বাদ নেন সাকিব। এর আগে তার ওয়ানডেতে সেরা বোলিং ছিল ১৬ রানে ৪ উইকেট।
সিরিজ শুরুর ক’দিন আগে জয়ের সঙ্গে দাপটের কথাও বলেছিলেন সাকিব। তার কথাকে অনেকেই কিছুটা বাড়াবাড়ি হিসেবে নিয়েছিল। বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও তেমনই মনে হচ্ছিল। কিন্তু বোলিং দিয়ে দাপট ঠিকই প্রতিষ্ঠিত করলেন সাকিব। এ সিরিজে হয়তো সাকিবের এমন দাপট চলতেই থাকবে!

Need Ads