ads

বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ সুপার কাপ কাবাডি প্রতিযোগিতায় সদর উপজেলা চ্যাম্পিয়ন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৫ ৭:১৯ অপরাহ্ণ

Sherpur Kabadi Final-2স্টাফ রিপোর্টার : শেরপুরে পুলিশ সুপার আন্ত:উপজেলা অনুর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা দল রানারআপ হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা দল একটি লোনাসহ ২৪-১৯ পয়েন্টে নকলা উপজেলা দলকে পরাজিত করে। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেরপুর সদরের মাসুদ রানা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ৩ হাজার টাকা পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম। অন্যান্যের মধ্যে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, এবং ডিএসএ ও ডিএফএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে আয়োজিত ওই কাবাডি প্রতিযোগিতায় জেলার ৫ টি উপজেলা দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads