ads

বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাভেলা হত্যা: কাইয়ুমের ভাই মতিন রিমান্ডে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ৫, ২০১৫ ৬:৫৯ অপরাহ্ণ

motin_17শ্যামলবাংলা ডেস্ক : ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই এম মতিনকে রিমান্ডে নিয়ে ৮ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
৫ নভেম্বর বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের মাথায় তাভেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও নামে একটি প্রতিষ্ঠানের প্রুপ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ওই ঘটনায় গত ২৬ অক্টোবর পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আর বুধবার রাত ১১টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের বেনাপোল থেকে মতিনকে গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, এক আসামির দেওয়া জবানবন্দিতে নাম এসেছে ইতালির নাগরিক সিজার তাভেলা হত্যা মামলার অন্যতম আসামি বিএনপি নেতা ও সাবেক কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads