চারঘাট (রাজশাহী ) প্রতিনিধি : ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলে চারঘাট উপজেলা আওয়ামীলীগ ও ট্রাফিক মোড়ে আঞ্চলিক ছাত্রলীগ যৌথ উদ্যেগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একরামুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ চারঘাট ইউনিয়ন সভাপতি আফতাব হোসেন কাচু, চারঘাট ছাত্রলীগের আহবায়ক ফিরোজ আহমেদ লনি, জেলা সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বিল্পব,মনিসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।




