স্টাফ রিপোর্টার : শেরপুরে শুরু হচ্ছে পুলিশ আন্তঃকাবাডি প্রতিযোগিতা। ১ অক্টোবর রবিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। উদ্বোধনী খেলায় অংশ নেবে নালিতাবাড়ী বনাম ঝিনাইগাতী দল। এ উপলক্ষে একই দিন দুপুরে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে।




