স্টাফ রিপোর্টার : ঘোষিত অষ্টম পে-স্কেলে বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূনর্বহাল, ইউএনও এর কর্তৃত্ব বাতিলসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে প্রকৃচি- বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কমিটি। ২৮ অক্টোবর বুধবার দুপুরে শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে অনুষ্ঠিত ওই মানববন্ধনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা বিএমএ সভাপতি ডাঃ এটিএম মামুন জোস, স্বাচিপ সভাপতি ডাঃ আব্দুল বারেক তোতা, খামারবাড়ীর ডিডি ড. আব্দুস সালামসহ উল্লেখিত বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে কয়েকশত কর্মকর্তা কর্মচারী অংশ নেন।




