ads

বুধবার , ২৮ অক্টোবর ২০১৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জামায়াত নতুন ষড়যন্ত্র শুরু করেছে : প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৮, ২০১৫ ১:২৫ অপরাহ্ণ

pm_3_শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট আগে এক দুইটা বোমা মেরে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারেনি। এখন তারা বিদেশি হত্যা শুরু করেছে। তারা এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ভাবমুর্তি ক্ষুন্ন করতেই বিদেশিদের উপর বিএনপি-জামায়াত জোট হামলা চালিয়েছে।তিনি বলেন, বোমা মেরে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না। এজন্য জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তিনি ২৮ অক্টোবর বুধবার হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জের পানি শোধনাগার উদ্বোধন শেষে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।
পানির ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পানির চাহিদা বাড়ছে। ভবিষ্যৎ চাহিদা বাড়ানোর জন্য তাই বিভিন্ন এলাকায় পানি শোধনাগার স্থাপন করা হচ্ছে।
চাহিদার তুলনায় সরবরাহ এখনো কম হওয়া এবং সিস্টেম লস থাকায় পানির অপচয় না করতে সবাইকে আহবান জানান তিনি।তিনি বলেন, পানির কল খুলে রেখে প্রতিদিন সকালে দাড়ি সেভ করে অনেক পানির অপচয় করা হয়। এটি না করে পানি সাশ্রয় ও পানির অপব্যবহার রোধ করা সম্ভব। পানি ও পয়ঃনিষ্কাশনে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বুড়িগঙ্গার পানি দূষণ রোধে তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘পদ্মা পানি শোধনাগার’ নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা সম্ভব হবে।

Need Ads