ads

মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০ নভেম্বর

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৫ ৭:০৩ অপরাহ্ণ

Nirbichonরেজাউল করিম বকুল, (শ্রীবরদী) শেরপুর : শেরপুরের শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এ ব্যাপারে সমিতির গঠিত নির্বাচন পরিচালনার কমিটির প্রধান নির্বাচন কমিশনার একেএম রহুল আমীন, নির্বাচন কমিশনার আব্দুল মালেক ও নান্দু মিয়া স্বাক্ষরিত একটি পরিপত্র প্রকাশ করেছেন। দ্বি-বার্ষিক এ নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন একই পদের বিপরীতে একাধিক প্রার্থী। কে কোন পদের জন্য লড়বেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
জানা যায়, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির নিজস্ব গৃহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদের জন্যে ১০ হাজার টাকা, সহ-সভাপতির জন্যে ৭ হাজার টাকা, সাধারণ সম্পাদকের জন্যে ৭ হাজার টাকা, সদস্য পদের জন্যে ৩ হাজার টাকা করে অফেরত যোগ্য জামানত দিতে হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ৩০ অক্টোবর। মনোনয়ন পত্র বাছাই ১ নভেম্বর। প্রার্থী পদ প্রার্থী প্রত্যাহারের শেস দিন ২ নভেম্বর। নির্বাচন অনুষ্ঠান ২০ নভেম্বর। চুড়ান্ত ফলাফল প্রকাশ ২৩ নভেম্বর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads