ads

সোমবার , ২৬ অক্টোবর ২০১৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৬

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০১৫ ৩:৪০ অপরাহ্ণ

train-easybikeজামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অটোরিকশার সাথে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ ৬ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত আরও ২ জনকে অশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার নয়ানগর রেলক্রোসিং-এ ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শেখ মনিরুজ্জামান জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটর-২ ট্রেনটি দুপুর ২ টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগর রেলক্রোসিং-এ পৌঁছে। এ সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা রেলক্রসিং পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশার একই পরিবারের ৪ জনসহ ৬ জনের মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ওসি আলাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads