ads

রবিবার , ২৫ অক্টোবর ২০১৫ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসনি দালানের ভেতর থেকে গ্রেনেডের ‘পিন’ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২৫, ২০১৫ ৮:৫৯ অপরাহ্ণ

dddddশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকায় হোসনি দালানের ভেতর থেকে গ্রেনেডের তিনটি ‘পিন’ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ লালবাগ ক্যাম্পের অধিনায়ক মেজর জাহাঙ্গীর কবির জানান, দালানের ভেতরের কবরস্থানে তল্লাশি চলাকালে শনিবার রাতে একটি ও রবিবার সকালে গ্রেনেডের দুটি ‘পিন’ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গ্রেনেড থেকে এগুলো বের করার কয়েক সেকেন্ডের মধ্যে সেটি বিস্ফোরিত হয়ে থাকে। র‌্যাব-১০ এর সিও জাহাঙ্গীর আলম মাতুব্বর জানান, ধারণা করা হচ্ছে, কবরস্থান থেকে গ্রেনেড ছুড়ে মারা হয়েছিল।
শুক্রবার মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের সামনে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে পরপর তিনটি গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাঞ্জু (১৪) নামের এক কিশোর নিহত হন; আহত হয় অন্তত অর্ধশতাধিক।

Need Ads