ads

শনিবার , ২৪ অক্টোবর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০১৫ ৬:১১ অপরাহ্ণ

asaduzzaman kamalশ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজধানীর পুরান ঢাকায় হোসনি দালানে বোমা হামলার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।’ বোমা হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ভাবমুর্তি নষ্ট করতে, দেশে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি করতে এ হামলা চালানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘নিরাপত্তার দুর্বলতা ছিল বলে মনে করি না। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ ধরনের কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।’
ওই সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যা ব মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শুক্রবার মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার হোসনী দালানের সামনে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাচালে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সানজু (১৪) নামে এক কিশোর নিহত হন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

Need Ads