ads

বুধবার , ২১ অক্টোবর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যা ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২১, ২০১৫ ৬:২০ অপরাহ্ণ

Sherpur Fertilizer-Seed Distributionস্টাফ রিপোর্টার : শেরপুরে কৃষি পূনর্বাসন সহায়তা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর এলাকাসহ ১৪ ইউনিয়নের এক হাজার ২শ কৃষকের মাঝে ওইসব সার-বীজ বিতরন করা হয়।
এ উপলক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ।
জানা যায়, সাম্প্রতিক বন্যা, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি আবাদের জন্য এক কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। তাছাড়া রবিশস্য গম, আলু, তৈল ও ডালবীজ এবং সব্জী আবাদের জন্যও কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় সার-বীজ সহায়তা দেওয়া হচ্ছে। যাতে আমন আবাদের ক্ষতি কৃষকরা পুষিয়ে নিতে পারে। এছাড়া জেলার নালিতাবাড়ী. নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায়ও কৃষি পুনর্বাসন কর্মসূচীর বিনামুল্যে সার-বীজ বিতরন কার্যক্রম চলছে।

Need Ads