নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে সুলতানা আক্তার (৩) নামে এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার বারমারী আন্ধারুপাড়া গ্রামে ওই ঘটে। সে স্থানীয় নজরুল ইসলামের কন্যা।
পারিবারিক সুত্র জানায়, রবিবার বিকেলে হঠাৎ করে সুলতানা নিখোঁজ হয়। খোজাঁখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় বারমারী খ্রিষ্টান মিশনারী কিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




