ads

রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ রাসেলের জন্মদিনে আলোচনা ও পুরস্কার বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৫ ৪:২৩ অপরাহ্ণ

Sherpur pic-sheikh raselস্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভাসহ রচনা ও অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র কাজী মতিউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা সহকারী শিক্ষা অফিসার শামছুন্নাহার প্রমুখ। পরে প্রধান অতিথি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গা শাহীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads