ads

রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বার-বেঞ্চের সমন্বয়ের কারণেই ন্যায়বিচার নিশ্চিত হয়েছে : শেরপুরে বিচারপতি বসির উল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৫ ৬:৪৮ অপরাহ্ণ

Sherpur bar ANM Bosir Ullahস্টাফ রিপোর্টার : সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এএনএম বসির উল্লাহ শেরপুরে বিচার ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, বার-বেঞ্চের সমন্বয় ও সুন্দর সম্পর্কের কারণেই এখানে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আইনজীবীদের সহযোগিতা ও বিচারকদের সদিচ্ছার কারণেই ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তিনি শেরপুরে দু’দিনব্যাপি জজশীপ পরিদর্শনের শেষ দিন ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের স্থান নির্বাচনে জটিলতার বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, জজশীপ ও ম্যাজিস্ট্রেসী একই কম্পাউন্ডে থাকবে নাÑ এটা চিন্তাই করা যায় না। এ প্রশ্নই বা কেন উঠে আসে তাও বোধগম্য নয়। তিনি বলেন, পথ-মতে ভিন্নতা থাকলেও আইনজীবীরা দিনের কার্যকালীন সময়ের প্রায় পুরোটাই সহাবস্থানে থাকেন। কাজেই অন্ততঃ প্রতিষ্ঠান, পেশা ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের স্বার্থে মতপার্থক্যের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ওই সমস্যা সমাধানে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণে আশ্বস্ত করে বলেন, শেরপুর জজশীপে জনবল, এজলাস, বেঞ্চ, চেয়ারসহ আরও অনেক সমস্যা রয়েছে। সমস্যাগুলো সমাধানে দায়িত্বশীলদের আন্তরিক ও সচেষ্ট হতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু। অনুষ্ঠানে জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকমন্ডলী, আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তাগণসহ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন।

Need Ads