ads

রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের স্মরণসভা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৮, ২০১৫ ২:৪৩ অপরাহ্ণ

Adbul Kuddusস্টাফ রিপোর্টার : ঝিনাইগাতীর তিনানী আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্য প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় ডাঃ মকবুল হোসেন মেমোরিয়াল একাডেমীতে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মদন মোহন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ছাবেদ আলী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ ছামেদুল হকসহ তিনানী আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ডাঃ মকবুল হোসেন মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক তানভীর হোসেন তমাল। সভায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরানখানি ও দোয়া করা হয়।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে ঝিনাইগাতীর ঘাগড় কামারপাড়া এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন অধ্যক্ষ আব্দুল কুদ্দুস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads