ads

শনিবার , ১৭ অক্টোবর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী ইউএনওশূন্য

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৭, ২০১৫ ৬:৩৩ অপরাহ্ণ

ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ইউএনও নেই ৭দিন থেকে। ফলে দাপ্তরিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। জানা গেছে, ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক এ উপজেলায় ৩ বছর কর্মরত থাকার পর তাকে পদোন্নতি দিয়ে গোপালগঞ্জে এডিসি’র দায়িত্ব দেয়া হলে ৯ অক্টোবর তিনি শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুর রহমানকে দায়িত্ব দিয়ে তার কর্মস্থলে চলে যান। পরে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সরকারি সফরে ভারত গেলে সদর উপজেলার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনকে এ উপজেলার ইউএনওর দায়িত্বভার দেয়া হয়। গত ৭দিন থেকে এ উপজেলায় ইউএনও’র পদটি শূণ্য থাকায় দাপ্তরিক কর্মকান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে নানা জটিলতার সৃষ্টি হয়েছে। অভিজ্ঞ মহলের মতে জরুরী ভিত্তিতে এখানে ইউএনও না দেয়া হলে প্রশাসনিক সকল কর্মকান্ড ব্যাহত হবে। শেরপুরের জেলা প্রশাসক ড. একেএম পারভেজ রহিমের সাথে কথা হলে তিনি বলেন, শীঘ্রই ঝিনাইগাতী উপজেলায় ইউএনও নিয়োগ দেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads