ads

মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০১৫ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধাপরাধীদের বিচার শেষ না করে কোন সরকার টিকে থাকতে পারবে না : শেরপুরে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০১৫ ৪:৪৭ অপরাহ্ণ

Sherpur sector comandars Forumমইনুল হোসেন প্লাবন, শেরপুর : সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব যুদ্ধাপরাধী ও উগ্র ধর্মীয় মৌলবাদী সংগঠনের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি জানিয়ে বলেছেন, অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে পূর্ণতায় রূপ দিতে রাজাকারমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার আন্দোলন চলবেই। সেই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না ও বাংলাদেশ রাজাকার মুক্ত হবে না। তিনি ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সেক্টর কমান্ডারস ফোরাম- প্রজন্ম ৭১ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ না করে কোন সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সে সরকার আওয়ামী লীগের হোক বা অন্য কোন দলের হোক। আর রাজনীতি হোক, দল হোক সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব টিভি ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, দেশ বিভক্ত নয়, বিভক্ত দেশকে একত্রিত করতেই সেক্টর কমান্ডারস ফোরামের আন্দোলন চলছে। রাজাকারেরাই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভক্ত করেছে। বাংলার মাটি থেকে তাদের চিরতরে উৎখাত করে অপরাজনীতির কবর দিতে হবে। আর যাদের আইনের মাধ্যমে ফাঁসি হবে, এখন থেকে তাদের কবরের কোন চিহ্ন রাখা যাবে না। তাদের কবরও আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।
প্রধান আলোচক সেক্টর কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগীয় সভাপতি প্রফেসর একে আজাদ পাটোয়ারী মুক্তিযুদ্ধের সংগঠকদের তালিকা তৈরি ও মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়ে বলেন, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে আজ নতুন প্রজন্মকেও যুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে একসময় তাদের হাতেই আমাদের পতাকা তুলে দেওয়া হবে।
সেক্টর কমান্ডারস ফোরাম, জেলা শাখার বিদায়ী সভাপতি, মুক্তিযুদ্ধের যুব সংগঠক আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মিঃ তুহিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, আব্দুল হালিম উকিল, গোলাম মওলা, এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, হামিদুর রহমান, হারেজ আলী প্রমুখ। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন ও প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী, লেখক ও সাংবাদিকসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় দফায় আমজাদ হোসেনকে সভাপতি ও এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সেক্টর কমান্ডারস ফোরামের জেলা শাখার নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads