ads

রবিবার , ১১ অক্টোবর ২০১৫ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক গভর্নর এডভোকেট আনিসুর রহমানের জীবনাবসান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৫ ৩:৩৭ অপরাহ্ণ

Anisur Rahman Sherpurস্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, শেরপুর অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, বর্ষীয়ান প্রবীণ রাজনীতিক ও সাবেক গভর্নর আলহাজ্ব এডভোকেট মোঃ আনিসুর রহমান (৯৩) আর নেই। ১১ অক্টোবর রবিবার বেলা আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে শহরের খরমপুরস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শহরে শোকের ছায়া নেমে আসে। শেরপুরে অবস্থানরত জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি শোক সংবাদ শুনেই মরহুমের বাসায় ছুটে যান। সেখানে তিনি মরহুমের পাশে অবস্থান নিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন। এছাড়া প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা-কর্মীরও ছুটে যাচ্ছেন মরহুমের বাসায়। সর্বস্তরের মানুষও ছুটছে মরহুমকে এক নজর দেখার জন্য।
তিনি পর্যায়ক্রমে শেরপুর থানা, মহকুমা ও জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ৭০- এর নির্বাচনে তিনি শেরপুর-শ্রীবরদী এলাকা থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বঙ্গবন্ধু ঘোষিত ৬১তম জেলার তিনি প্রধান উদ্যোক্তা ও গভর্নর ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফনের প্রস্তুতি চলছে। তবে একাধিক ঘনিষ্ঠ আত্মীয় বাইরে থাকায় সোমবার সকাল ১০টায় পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে কসবা কাঠগড় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads