ads

শনিবার , ১০ অক্টোবর ২০১৫ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১০, ২০১৫ ৪:৩৬ অপরাহ্ণ

Sherpur-01স্টাফ রিপোর্টার : শেরপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ শেরপুর সরকারি কলেজ মাঠে ১০ অক্টোবর শনিবার শুরু হয়েছে। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ফুটবল দিয়ে শুরু এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় নকলার চন্দ্রকোনা কলেজ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে শেরপুর সরকারি কলেজ দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য অমিমাংসিত ছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম রিয়াজুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ২২ টি কলেজের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপে অংশগ্রহণ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads