ads

শনিবার , ১০ অক্টোবর ২০১৫ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১০, ২০১৫ ২:০৪ অপরাহ্ণ

greftar.3greঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় প্রধান আসামী আতিকুর রহমান আতিকের সহযোগী রকিবুল হাসান হিরা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৯ অক্টোবর শুক্রবার রাতে বনগাঁও এলাকার এক আত্মীয়বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষক আতিককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, ১ অক্টোবর রাতে দিঘীরপাড় এলাকার দরিদ্র পরিবারের মেয়ে ও স্থানীয় ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) কে একই গ্রামের প্রভাবশালী ওয়াহেদ আলীর ছেলে আতিকুর রহমান আতিক ও তার ২ সহযোগীর সহায়তায় অপহরণ করে। পরে আতিক পার্শ্ববর্তী কালাকুড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে নিয়ে ওই মাদ্রাসা ছাত্রীকে রাতভর ধর্ষণ করে। ওই ঘটনায় পরদিন মাদ্রাসা ছাত্রীর পিতা ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলামের বাড়ি থেকে ধর্ষক আতিক ও ভিকটিম মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে। কিন্তু প্রভাবশালী মহলের হস্তক্ষেপে থানা পুলিশ ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীর পিতার লিখিত অঙ্গীকারনামা নিয়ে মামলা রেকর্ড না করে ধর্ষককে ছেড়ে দেয়। শনিবার ওই ধর্ষিতা ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে স্থানীয় পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে অবশেষে ৪ অক্টোবর রাতে ধর্ষক আতিকুরকে প্রধান ও আরও ২জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করে পুলিশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads