ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝি
নাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়তা উপকরণ বিচতরণ করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় পিদিম ফাউন্ডেশন ইসিডি প্রকল্প কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৮০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে একটি করে মশারী, ২০টি হুইল চেয়ার, ২২টি হেয়ারিং এইড ও একটি টয়লেট চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পিদিম ফাউন্ডেশনের সহকারী পরিচালক শফিউল্যাহ শোভন, প্রকল্প ব্যবস্থাপক সুকান্ত কুমার দাস, পিও মঞ্জুর মোর্শেদ, টিম লিডার মাহমুদুল হাসান, এরিয়া ম্যানেজার মোঃ ইউনুস আলী, এমআইএস টিম লিডার প্রদীপ সাহা প্রমুখ।




